
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার অবসান হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলবে।
চলতি ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে এবং ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত অনুযায়ী এবার ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখে এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে, ২৩ সেপ্টেম্বর বুধবার সরকারি ছুটির পর ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহার করে বৃহস্পতিবারও ছুটি দিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি হতে পারে।
বাংলার খবর ডেস্ক : 



















