ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার ছেলে মাহিম রহমান বলেন, বাসা থেকে তার বাবাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পরিবারকে এখনো জানানো হয়নি।

মাহফুজুর রহমান মিতা দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা প্রয়াত মোস্তাফিজুর রহমানও একই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিষপানে যুবকের মর্মান্তিক মৃত্যু

error:

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬