ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকার ১৬৩ নম্বর প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর—এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কারণ, শিক্ষা মন্ত্রণালয়ের আগের বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির তারিখ উল্লেখ ছিল। অন্যদিকে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত হওয়ায় ছুটির দিন নিয়ে প্রশ্ন দেখা দেয়।

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিভ্রান্তির অবসান হলো। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ থাকবে।

এই ছুটি সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬