
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:** হবিগঞ্জের মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মাধবপুর উপজেলা শাখা।
রোববার (২০ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন শেখ রফিকুল ইসলাম। এর আগে তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মাধবপুর উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মাধবপুর শাখার ইস্কান্দার মির্জা ফারুক, মোস্তাফিজ রহমান ফয়সল, মাহমুদুল হাসান রনি, সেলিনা আক্তার, কাজী মনিরুল ইসলাম মুকুল, মহিবুল হাসান, সোলামান শাহ, বাণী মাধব দাশ, সাইফুল ইসলাম খান, বিশ্বজিৎ ভট্টাচার্য, বিকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও মনোযোগী ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বাংলার খবর ডেস্ক : 




















