ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে মসজিদ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানা আলম (৫১) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের নখলাউক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জানা আলম পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে নখলাউক গ্রামের একটি নতুন মসজিদ নির্মাণকাজে যোগ দেন জানা আলম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জানা আলমকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার এসআই মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া হিসেবে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

error:

লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৭:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬