
বাংলার খবর ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ৫২ কেজি গাঁজা পরিবহনের সময় মাহমুদুর রহমান সাইফুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩ নম্বরের একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ গাড়িতে থাকা সাইফুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মো. খোকনের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আগের আরও দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলার খবর ডেস্ক : 



















