ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান আনিছ ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি বুল্লা ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নয়নের পাশাপাশি মাদক ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তার পিতা মরহুম লোদন মেম্বারের আদর্শকে ধারণ করে জনগণের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিতে তিনি ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

error:

বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় ১১:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬