
জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরে ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২৩৬২) এবং ঢাকাগামী পিকআপ (ঢাকা মেট্রো-ন-২২-১৫৫৭) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপে থাকা আনুমানিক ৩২ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলার খবর ডেস্ক : 



















