ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় লাখাইয়ের ব্যবসায়ী সোহাগ নিহত, আহত ১

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ মিয়া (২৩) নামে হবিগঞ্জের লাখাই উপজেলার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন নামে আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামের তুরব আলীর ছেলে। আহত সুমন একই গ্রামের কামাল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দুজনই চট্টগ্রামে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে দোহাজারী এলাকার কয়েকজন শিক্ষার্থী ও তরুণ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সোহাগের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৬৪ দিন আগে এক দুর্ঘটনায় তার বড় ভাই বকুল মিয়াও মারা যান। সাড়ে পাঁচ মাসের ব্যবধানে একই পরিবারের দুই ভাইকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

বর্তমানে সোহাগের মরদেহ দোহাজারী হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল

error:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় লাখাইয়ের ব্যবসায়ী সোহাগ নিহত, আহত ১

আপডেট সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬