ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম
অপরিষ্কার-নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেশানো হচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে অপরিষ্কার ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুর স্টেডিয়ামপাড়া এলাকার আলিফলাম বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য উৎপাদনের নিয়মকানুন না মেনে কারখানাটিতে বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। কারখানার ভেতরের পরিবেশও অপরিষ্কার ও নোংরা ছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের কেমিক্যাল খাদ্যপণ্যে মেশানোর অভিযোগ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানানো হয়েছে।

অভিযানে বেকারি কারখানার মালিক পশ্চিম মাধবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়াকে (৩০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হবিগঞ্জের কর্মকর্তারা এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন। মাধবপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

অপরিষ্কার-নোংরা পরিবেশে খাদ্য তৈরি, মেশানো হচ্ছিল ক্ষতিকর কেমিক্যাল

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৪:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬