
পারভেজ হাসান লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রাম থেকে রেনু আক্তার (প্রায় ৮০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার থেকে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, রেনু আক্তার বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। বয়সের কারণে তাঁর স্মৃতিশক্তি ও শারীরিক সক্ষমতাও কিছুটা দুর্বল। সম্প্রতি তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরিবারের আশঙ্কা, স্মৃতিশক্তির দুর্বলতার কারণে তিনি নিজের পরিচয় বা ঠিকানা ভুলে অন্য কোনো এলাকায় চলে যেতে পারেন।
রেনু আক্তারের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁর সঙ্গে মিল রয়েছে এমন কোনো বয়স্ক নারীকে দেখতে পেলে দ্রুত ০১৭৭১৩৩৭৬১৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ রেনু আক্তারের বয়স আনুমানিক ৮০ বছর। তাঁর স্থায়ী ঠিকানা নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম। পূর্ব বুল্লা তাঁর বাবার বাড়ি।
একটি শেয়ার কিংবা সামান্য তথ্যও নিখোঁজ এই বৃদ্ধাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















