ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ

মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর বাজারের পুকুর আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান। বুধবার তিনি পুকুর ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং সেখানকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুকুরের আশপাশে ময়লা-আবর্জনা না ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা ও সংশ্লিষ্টদের সচেতন করেন ইউএনও। এ সময় পুকুর এলাকায় থাকা একটি গরু থানায় নেওয়া হয়।
পুকুরটির পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান। তিনি বলেন, পুকুরটির সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে এটি মানুষের অবসর বিনোদনের একটি সুন্দর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। মানুষ যেন এখানে এসে মুক্ত বাতাসে প্রাণখুলে কিছু সময় কাটাতে পারে, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পুকুরটির পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে মাধবপুর বাজারের ব্যস্ত পরিবেশের মধ্যে পুকুরটি স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় ও মনোরম স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

error:

মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস

আপডেট সময় ০২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬