
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু কাউছার।
মঙ্গলবার হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো.তারেক মাহমুদ এসআই আবু কাউছারের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে ধারাবাহিক সাফল্য অর্জন করেন এসআই আবু কাউছার। তাঁর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমের ফলে মাদক উদ্ধারে লাখাই থানা হবিগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এসআই আবু কাউছারের এই অর্জনে লাখাই থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। মাদকবিরোধী অভিযানে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এলাকাবাসী।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার হলে সমাজে মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা স্থানীয়দের।
বাংলার খবর ডেস্ক : 




















