ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Logo কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ Logo মাদক উদ্ধার ও কর্মদক্ষতায় দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ এএসআই দেলোয়ার Logo নিউজ প্রকাশের একদিনেই সংস্কার হলো হাইমচর সরকারি কলেজের সামনের সড়ক Logo মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি Logo দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Logo বিদ্যুৎ-গ্যাস বিল দিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, যেভাবে মিলবে Logo লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার: সাক্ষরতা অর্জন করি, বৈষম্য দূর করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে মাধবপুর পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেন ও সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। সমাজের প্রতিটি মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিরক্ষরতা দূরীকরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে সাক্ষরতা ও শিক্ষা বিষয়ক বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

error:

মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় ০১:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬