ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Logo কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ Logo মাদক উদ্ধার ও কর্মদক্ষতায় দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ এএসআই দেলোয়ার Logo নিউজ প্রকাশের একদিনেই সংস্কার হলো হাইমচর সরকারি কলেজের সামনের সড়ক Logo মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি Logo দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Logo বিদ্যুৎ-গ্যাস বিল দিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, যেভাবে মিলবে Logo লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, লাখাই, হবিগঞ্জের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার জনাব তারেক হাসান। সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মনির্ভরশীলতা, সচেতনতা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সবার জন্য সাক্ষরতার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, “Literacy for People, the Planet and Prosperity” বা “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এ প্রতিপাদ্য বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সমৃদ্ধ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন, এটিও প্রণয় কান্তি মালদার, পজিব কর্মকর্তা কে এম সাহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক এস এম জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার লিজা আক্তারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার প্রসার এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা সাক্ষরতার হার বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

error:

লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ১২:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬