ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরিশ্যামা চৌধুরীপাড়া কাঁচা রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই Logo বিদায়ের মঞ্চে স্মৃতির ভার, ভালোবাসায় সিক্ত সেলিমা আক্তার কমলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা Logo মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। Logo লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক Logo মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ Logo মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন Logo ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে হাইমচরে জামায়াতের পোস্টার বিতরণ Logo হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও চোরাচালানি পণ্যসহ দুইজন আটক Logo মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

মালদ্বীপ প্রতিনিধি : শুক্রবার (৪, সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পর্যটন নগরী রাজধানী মালের ব্যস্ততম একটি ক্লাবে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এতে বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলটির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।এরপর দলটির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বক্তারা।

এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে দলের সর্বস্তরের নেতা-কর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না, যুবদল নেতা আরিফুল ইসলাম, আবু জাহের, আবু আহমেদ সেলিমসহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে অবিরাম কাজ করে যাচ্ছে।ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।সরকারে আসার ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করাসহ একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আগামীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই এগিয়ে যাবেন তিনি এই প্রত্যাশা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে কেক কেটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ করেন উপস্থিত নেতাকর্মীরা।

এই দিন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ঘিরে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মী ও এর অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এজন্য দলটির মালদ্বীপ শাখার সভাপতি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধনবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হরিশ্যামা চৌধুরীপাড়া কাঁচা রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

error:

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আপডেট সময় ০১:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬