
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও তাঁর সঙ্গে আগত প্রসিকিউটরবৃন্দের হবিগঞ্জ সফর উপলক্ষে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক, সাইফুর রহমান টিটো, সাদেক মিয়া মেম্বার, যুগ্ম-আহ্বায়ক শেখ শামীম, এখলাসুর রহমান সিরাজী, আইনজীবী নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুসলিম আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম বাদল পাঠান ও নোমান চৌধুরী উজ্জল, শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ মিয়া, সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমদ, শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক ইমন এবং যুবদল নেতা মান্নান খাঁনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং তাঁর সফরসঙ্গী প্রসিকিউটরবৃন্দকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বাংলার খবর ডেস্ক : 



















