
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার কৃতি সন্তান এবং পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সপ্রাবি) সাবেক কৃতি শিক্ষার্থী মাসুদ ইবনে আজিজ সফলভাবে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্যে পূর্ব সিংহগ্রামবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা।
শুভানুধ্যায়ীরা বলেন, মাসুদ ইবনে আজিজের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত কিংবা পারিবারিক সাফল্য নয়, বরং পুরো পূর্ব সিংহগ্রাম গ্রামের জন্য গৌরব ও সম্মানের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী দিনের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণ এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে অনুপ্রাণিত করবে বলেও তারা মনে করেন।
তাঁর এই সফলতায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, আল্লাহ যেন তাঁর জ্ঞান ও কর্মে বরকত দান করেন এবং তিনি যেন সারাজীবন নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
তরুণ এই চিকিৎসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন গ্রামবাসী ও শুভানুধ্যায়ীরা। তাঁর আগামীর পথ আরও সুন্দর, সমৃদ্ধ ও সাফল্যময় হোক—এ প্রত্যাশায় তাঁকে জানানো হয়েছে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।
বাংলার খবর ডেস্ক : 



















