ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার Logo হাইমচরে বেহাল সড়ক: সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি Logo নিখোঁজের ৫ দিন পর নাসিরনগরের বিলে মিলল আব্দুল মন্নান মনুর লাশ Logo তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় মাধবপুরে সৈয়দ মো. ফয়সল Logo গাছকে ভালোবেসে সবুজে বদলে দিচ্ছেন এলাকা, আজ সেই বৃক্ষপ্রেমী শিক্ষক মোস্তাক আহাম্মদের জন্মদিন Logo জাগদল থেকে বিএনপি: যেভাবে রাজনৈতিক দল গঠনের পথে এগিয়েছিলেন জিয়াউর রহমান Logo লাখাইয়ে শুরু ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা Logo লাখাইয়ের বুল্লা বাঁশ বাজারে জমজমাট বেচাকেনা, কর্মব্যস্ততায় মুখর ঐতিহ্যবাহী হাট Logo হবিগঞ্জ-বুল্লা সড়কে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা Logo বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হাইমচরে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর মামলায় এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। একই অভিযানে মামলার ভিকটিম ১৪ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম গাজীর ছেলে রায়হান গাজী (২০) ও রাকিব গাজী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলার ভিকটিম জুমানা আক্তার (১৪)-কে উদ্ধার করে হাইমচর থানা পুলিশ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরে নারী ও শিশু নির্যাতন মামলার দুই আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

error:

আপডেট সময় ০২:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬