ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫ Logo সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া Logo ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস, দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি Logo হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা Logo হাইমচরে অপরাধ দমনে কঠোর অবস্থানের আহ্বান এমপি মানিকের Logo ২০২৭ সালের বইয়ে বড় পরিবর্তন, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন পাঠ Logo শশুরবাড়ী গিয়ে ধর্ষণ ৯০ হাজার টাকায় রফাদফা ভুক্তভোগী পরিবার পেয়েছে ২০ হাজার Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা

বাংলার খবর ডেস্ক
ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত জানিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল।
তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় বিভিন্ন কারণে হিলি বন্দর পিছিয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভারতীয় এক্সপোর্টার্স ও আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল বলেন, ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক কিছু সমস্যার কারণে দেশটির ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫

error:

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা

আপডেট সময় ০২:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬