ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঙ্গাডুবা গ্রামে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদের সমর্থনে নারীদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেঙ্গাডুবা গ্রামের হারুন মিয়ার বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে গ্রামের বিপুলসংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন।
কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জাবেদ। বৈঠকে অংশ নেওয়া বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রতি সমর্থন জানান এবং নোয়াপাড়া ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান এবং কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কার্যকর নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে সৈয়দ মোহাম্মদ জাবেদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকে বক্তব্য দেন মো. আলী আহম্মদ, আব্দুল হক ভূইয়া, পুতুল বেগম, অনিতা মোদক ও মোছা. শাহেদা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ জাবেদ উপস্থিত নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলের সহযোগিতায় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

আপডেট সময় ০৮:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬