ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস! Logo জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo কুমিল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান Logo পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জমি দখলের অভিযোগ, লাখাইয়ে হামলায় বৃদ্ধ বাবাসহ আহত ৩ Logo ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম Logo মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি (হবিগঞ্জ)
হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। তবে সঠিক তথ্য ও জনসচেতনতার অভাবে অনেক সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে না এসে ওঝা-বৈদ্যের শরণাপন্ন হচ্ছেন বা অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। এতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং গত কয়েক মাসে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে ৩ থেকে ৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অ্যান্টিভেনম মজুদ রয়েছে। এই মজুদ দিয়ে একসঙ্গে দুজন সাপে কাটা রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব। এ ছাড়া নতুন করে অ্যান্টিভেনম সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং ওষুধ সংগ্রহের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
সরকারিভাবে একটি অ্যান্টিভেনমের নির্ধারিত বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা হলেও সরকারি হাসপাতালের মাধ্যমে সাপে কাটা রোগীরা এই জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ থাকার বিষয়টি এখনো অনেকের অজানা। ফলে সাপে কাটার পর কেউ কেউ দ্রুত হাসপাতালে না গিয়ে ভুল ধারণার কারণে ওঝা-বৈদ্যের কাছে সময় নষ্ট করেন। আবার অনেকে রোগীকে চিকিৎসার জন্য দূরের কোনো হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এতে দ্রুত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটে এবং রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে।
অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক মাসের ব্যবধানে উপজেলার ৩ থেকে ৪ জন সাপে কাটা রোগীকে চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটেছে। দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়া এবং সঠিক সময়ে চিকিৎসাসেবা না পাওয়ায় এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. কাজী শামছুল আরেফিন বলেন, গত এক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুদ রয়েছে। কিন্তু সাপে কাটার ঘটনা ঘটলেও অনেক রোগী ও তাদের স্বজন তাৎক্ষণিকভাবে হাসপাতালে আসেন না। বরং তারা অন্যত্র চিকিৎসার জন্য চলে যান। এ কারণে অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে হাসপাতালে অ্যান্টিভেনম নেই। অথচ বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে।
তিনি আরও জানান, সাপে কাটার রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিভেনমসহ অন্যান্য চিকিৎসাসেবা দিয়ে রোগীর জীবন রক্ষার সুযোগ অনেক বেড়ে যায়।
চিকিৎসক ও সচেতন মহল বলছে, সাপে কাটার পর ওঝা-বৈদ্যের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষ করে লাখাই উপজেলার বাসিন্দাদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে অ্যান্টিভেনম পাওয়ার তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া জরুরি। সঠিক তথ্য, দ্রুত হাসপাতালে নেওয়া এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে সাপে কাটার কারণে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস!

error:

জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে

আপডেট সময় ১২:৩৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬