ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সানফ্লাওয়ার যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে গাজীপুর সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়রা অংশ নেন। খেলায় গাজীপুর সিনিয়র দল জয়লাভ করে।

শুক্রবার রাজনগর খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, সহকারী পুলিশ পরিদর্শক ইব্রাহিম খান হেলাল, পূবালী ব্যাংকের কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম শিমুল, তরুণ ব্যাংক কর্মকর্তা সাইফুর রহমান তুহিন, সাংবাদিক হামিদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাজু মিয়া ও আলমীর হোসেন, শাহআলম হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি তরুণদের নিজেদেরও সচেতন হতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবকদের অবসর সময়কে সৃজনশীল ও গঠনমূলক কাজে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং যুবসমাজকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ

error:

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান

আপডেট সময় ০৮:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬