ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

লাখাইয়ে পূর্বের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামের মো. মোশাহিদ মিয়াকে (৩৪) একটি পুরোনো মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বুল্লাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মোশাহিদ মিয়ার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়। আটক মোশাহিদ মিয়া লাখাই উপজেলার সিংহ গ্রামের মো. ওয়াজত আলীর পুত্র। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার (১৭ আগস্ট) সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লাখাই থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

লাখাইয়ে পূর্বের মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

আপডেট সময় ০২:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬