ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা Logo শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান Logo গ্যাস সংকটে মাধবপুরে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা Logo প্রচণ্ড গরমে অতিষ্ঠ লাখাই উপজেলার জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ Logo মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু: জাতীয় গ্রিডে স্বস্তি Logo সত্যের পক্ষে কলম: সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ Logo হবিগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ শুরু, স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলে Logo লাখাইয়ে প্রেমিকের বাড়িতে ৪৪ ঘণ্টা ধরে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’ Logo বাহুবল থেকে মিরপুরে সিএনজি ভাড়া ৩০ টাকা, নেপথ্যে তীব্র গ্যাস সংকট Logo হবিগঞ্জের বাহুবলে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে পরিবেশ ও জনজীবন

ঘরে নেই বিদ্যুৎ, গাছের তলায় লাখাইবাসীর আশ্রয়: তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের লাখাই উপজেলায় তীব্র লোডশেডিংয়ের কারণে জনজীবন চরম সংকটের মুখে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় এবং এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী দুই ঘণ্টা না থাকায় এলাকায় তীব্র ‘বিদ্যুতের জন্য হাহাকার’ শুরু হয়েছে।

তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় বিদ্যুতের এই আসা-যাওয়ার খেলায় বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা শোচনীয় দুর্ভোগে পড়েছেন। ঘরের ভেতর গরমে টেকা দায় হয়ে পড়ায় গ্রামের মানুষ ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন। উপজেলার পূর্ব সিংহ গ্রামের খেলার মাঠে গিয়ে দেখা যায়, বিদ্যুতের অভাবে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ বড় গাছের তলায় বাঁশের তৈরি মাচায় আশ্রয় নিয়েছেন এবং খোলা বাতাসে কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা করছেন।

বিদ্যুৎ বিভাগের দাবি, এটি কোনো স্থানীয় সমস্যা নয়, বরং সারা দেশের বিদ্যুৎ ঘাটতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত এই অসহনীয় বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

error:

ঘরে নেই বিদ্যুৎ, গাছের তলায় লাখাইবাসীর আশ্রয়: তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

আপডেট সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬