ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ‘বিজ’ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন: সেবার পরিধি বাড়াল প্রতিষ্ঠানটি Logo মাধবপুরে খেলার মাঠে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নৌশিনের Logo লাখাইয়ে বুল্লা বাজারে র‍্যাবের অভিযান: ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি Logo লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’ Logo বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ Logo সিলেট বিভাগে ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার কাজল গ্রেপ্তার Logo রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর টানা ৬ দিন ধরে অনশন Logo এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন Logo চৌমুহনী খুরশিদ হাই স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুরে খেলার মাঠে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নৌশিনের

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নৌশিন আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের খেলা চলছিল। খেলার প্রস্তুতির সময় মাঠে নামেন নবম শ্রেণির শিক্ষার্থী নৌশিন আক্তার। খেলা শুরুর পরপরই হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নৌশিন ছোটবেলা থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসক তাকে খেলাধুলা ও অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। পরিবারের দাবি, নৌশিনের অসুস্থতার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানানো হয়েছিল।

নৌশিনের চাচা শামীম খান অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজির অসুস্থতার কথা প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে জানানো ছিল। এরপরও প্রচণ্ড রোদের মধ্যে তাকে খেলতে দেওয়া হয়েছে। এ ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি।’

তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পার হলেও স্কুল কর্তৃপক্ষ তাদের বিষয়টি জানায়নি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, তিনি উপজেলা সদরে একটি মিটিংয়ে ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, নৌশিনের হার্টে ছিদ্র ছিল এবং অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি।

প্রধান শিক্ষক আরও বলেন, ‘আজ মেয়েদের বাছাই খেলা ছিল। নৌশিনকে খেলতে একজন শিক্ষক বাধাও দিয়েছিলেন। কিন্তু সে খেলতে নেমে যায়।’

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষা কর্মকর্তা তাকে বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ‘বিজ’ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন: সেবার পরিধি বাড়াল প্রতিষ্ঠানটি

error:

মাধবপুরে খেলার মাঠে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নৌশিনের

আপডেট সময় ১০:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬