ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় রহিছ আলী (৫০) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে মহাসড়কের অলিপুর স্কয়ার গেইট মসজিদের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রহিছ আলী মাধবপুরের নূরপুর গ্রামের আবু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেটগামী লেনে চলাচলকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৭৩১৬) সামনে থাকা একটি টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রহিছ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ও টমটমের সংঘর্ষে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইতিমধ্যে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার

error:

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬