ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল Logo মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক Logo নোয়াপাড়ায় ৩০৫ জনের চোখ পরীক্ষা, ছানি শনাক্ত ৫৫ জন Logo সাবেক প্রধান শিক্ষকের বাসায় চুরি, হাত-পা ও চোখ বেঁধে লুট Logo গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আটক Logo মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযান, ১২৫ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ Logo লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই গর্ভবতী গাভীর মৃত্যু, নিঃস্ব দরিদ্র খামারি

মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, বাংলার খবর

মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ’র উদ্যোগে এই জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সংগঠনের সভাপতি ও সাংবাদিক হামিদুর রহমানের সভাপতিত্বে এবং অভিনেতা ইকবাল শাহ রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম, স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদ চৌধুরী এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শাহ শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা ও মাঠমুখী পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। একটি ফুটবল কেবল খেলার সামগ্রী নয়, এটি তরুণদের মাঝে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “তরুণদের মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আয়োজকদের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

সংগঠনের সভাপতি সাংবাদিক হামিদুর রহমান জানান, মাঠগুলোতে তরুণদের উপস্থিতি বাড়লে অপরাধ প্রবণতা কমে যাবে এবং তাদের একটি ইতিবাচক ও সুন্দর পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। জার্সি পেয়ে খেলোয়াড়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ

error:

মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

আপডেট সময় ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬