ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাখাই উপজেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সিংহগ্রামে অমিয় মোহন দাস (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার করাব সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অমিয় মোহন দাস সিংহগ্রাম দাসপাড়ার বাসিন্দা সুধাংশু মোহন দাসের ছেলে। তিনি স্থানীয় বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অমিয় বাড়ি থেকে বের হন। পরে সকাল সাড়ে ১১টার দিকে করাব সড়কের পাশে একটি গাছের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

নিহতের স্বজনরা জানান, অমিয় দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে তাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছিল। মানসিক সমস্যার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

error:

লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬