ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে সেরা হয়েছে কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা। উপজেলার সাতটি দাখিল মাদ্রাসার মধ্যে পাসের হার ও জিপিএ অর্জনের দিক থেকে প্রতিষ্ঠানটি সেরা ফলাফল করেছে। একই সঙ্গে হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ অর্জনের দিক থেকেও প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সাফল্য দেখিয়েছে।

কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা থেকে এ বছর মোট ৩৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৯ জন উত্তীর্ণ এবং ৮ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৩৮ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চারজন জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলো—মোছাঃ ফাতেমা আক্তার, মোছাঃ খাদিজা আক্তার, মোছাঃ তাহিয়া আক্তার পলি ও মোছাঃ তানিয়া আক্তার।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানটির ১৪ জন শিক্ষার্থী এ গ্রেড, ৭ জন এ-মাইনাস, ২ জন বি এবং ২ জন সি গ্রেড পেয়েছে।

এদিকে, উপজেলার ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে ইটাখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৬২ দশমিক ৭৯ শতাংশ।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান আদিল বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

এ ফলাফলকে ঘিরে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, প্রত্যন্ত এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিষ্ঠানটি গত কয়েক বছর ধরেও উপজেলা ও জেলা পর্যায়ে ভালো ফলাফল করে আসছে বলে জানা গেছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “এই ফলাফল অত্যন্ত প্রশংসনীয়। সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানাই।”

ছবি: কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক

error:

দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা

আপডেট সময় ০৫:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬