ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জন্য লাখাই থানার দরজা সবসময় খোলা: ওসি শরীফ আহমেদ Logo লস্করপুরে বন্যাকবলিত ১৩০ পরিবারকে লাখাইয়ের তেঘরিয়া যুব সংসদের নগদ আর্থিক সহায়তা Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন Logo দৈনিক প্রভাকর, দৈনিক হবিগঞ্জের বাণী ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ Logo হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি দুর্ঘটনা, আহত ২ Logo জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে Logo ফেসবুকে মন্তব্য করে স্ট্যান্ড রিলিজ হলেন মাধবপুরের সরকারি কর্মচারী Logo মাধবপুর থেকে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের জুলাই শহীদ শেখ শফিকুল ইসলামের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন Logo চুনারুঘাটে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ মামলা করেও বিচার পাচ্ছেন না ধর্ষিতার পরিবার

লস্করপুরে বন্যাকবলিত ১৩০ পরিবারকে লাখাইয়ের তেঘরিয়া যুব সংসদের নগদ আর্থিক সহায়তা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের ১০ নম্বর লস্করপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লাখাই উপজেলার সামাজিক সংগঠন ‘তেঘরিয়া যুব সংসদ’। সংগঠনের উদ্যোগে লস্করপুর ইউনিয়নের ১৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সহায়তা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্করপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তেঘরিয়া যুব সংসদের সম্মানিত উপদেষ্টা, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ড. আফজাল হোসাইন এবং সিলেট উপশহরের দুইজন হৃদয়বান ব্যক্তির আর্থিক সহযোগিতায় এ নগদ অর্থ সহায়তার আয়োজন করা হয়।

সহায়তা প্রদানকালে তেঘরিয়া যুব সংসদের নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক সংগঠনের অন্যতম দায়িত্ব। বন্যাকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নগদ আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তারা দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তেঘরিয়া যুব সংসদ ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জন্য লাখাই থানার দরজা সবসময় খোলা: ওসি শরীফ আহমেদ

error:

লস্করপুরে বন্যাকবলিত ১৩০ পরিবারকে লাখাইয়ের তেঘরিয়া যুব সংসদের নগদ আর্থিক সহায়তা

আপডেট সময় ১২:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬