ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

ফেসবুকে মন্তব্য করে স্ট্যান্ড রিলিজ হলেন মাধবপুরের সরকারি কর্মচারী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করে প্রশাসনিক ব্যবস্থার মুখে পড়েছেন এক সরকারি কর্মচারী। এ ঘটনায় মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞাসংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে সমর সাহা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখেন, “দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?”

মন্তব্যটি প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সরকারি কর্মচারী হিসেবে স্পর্শকাতর একটি বিষয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সমর সাহার মন্তব্যের বিষয়ে আপত্তি জানিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে রাজনৈতিক নেতাদের এসব বক্তব্য তাঁদের নিজস্ব দাবি ও মতামত হিসেবে এসেছে। সমর সাহার রাজনৈতিক সম্পৃক্ততা বা তাঁদের উত্থাপিত অন্যান্য অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সরকারি কর্মচারীর আচরণ ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, স্ট্যান্ড রিলিজের পর সমর সাহার বিরুদ্ধে পরবর্তী কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

ফেসবুকে মন্তব্য করে স্ট্যান্ড রিলিজ হলেন মাধবপুরের সরকারি কর্মচারী

আপডেট সময় ০৯:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬