ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা

মো. আইয়ুব খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রায়ের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে সম্মান জানাতে সোমবার দুপুরে ছাতিয়াইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী মনছুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন চন্দ্র সাহা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সাংবাদিক জামাল মো. আবু নাছের, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শিখা বনিক এবং স্বাস্থ্যকেন্দ্রের অফিস সহকারী রেজাউল করিম।

এছাড়াও পরিবার কল্যাণ সহকারী নূরুন্নাহার আক্তার, মিডওয়াইফ আফরোজ আক্তারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিপ্রা রায় তাঁর কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে মানুষের সেবা করেছেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন এবং মা ও শিশুস্বাস্থ্য সেবার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও কর্মনিষ্ঠার কারণে তিনি সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে বক্তারা তাঁর সুস্বাস্থ্য, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন। পরে শিপ্রা রায়ের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বিদায় জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

error:

দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা

আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬