
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের ২৫ জুলাই ২০২৬ তারিখের ৪১.০১.০০০০.০০৮.১৮.০১৯.২৬.৬৪৫ নম্বর পত্রের আলোকে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে মাধবপুর উপজেলায় তথ্য গণনাকারী (Enumerator) ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা আগামীকাল ২৬ জুলাই ২০২৬ (রোববার) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এদিকে, যেসব আগ্রহী প্রার্থী এখনো আবেদন করতে পারেননি, তারা আগামী ২৮ জুলাই ২০২৬ দুপুর ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের আবেদনকারীদের নিয়োগ পরীক্ষা একই দিন ২৮ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে শুরু হবে।
প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল একত্রে আগামী ৩০ জুলাই ২০২৬ প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সকল আবেদনকারীকে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















