ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বিএনপি সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

মোঃ আইয়ুব খান, মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তারা এ দেশেরই নাগরিক এবং সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার তাদের রয়েছে। তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা-শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে যারা অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার গত পাঁচ মাসে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাচ্ছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা-শ্রমিকদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বিএনপি সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬