ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত Logo বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড Logo লাখাইয়ের ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সিংহগ্রামে চারা রোপণ Logo মাধবপুরে ১৫ দিনে ৪ আত্মহত্যা: নীরব সংকটে উদ্বিগ্ন জনপদ Logo মাধবপুর বাসস্ট্যান্ডে পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ Logo মাধবপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, ১০ কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা Logo মাধবপুর কাটিয়ারা মাছ বাজারে খুচরা মাছ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় হুইপ জি কে গউছকে ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, আতঙ্কে খাবার ফেলে বেরিয়ে গেলেন পর্যটকরা Logo দুই মাসের শিশুর পা ভাঙার চেষ্টা, গোপন ক্যামেরায় ধরা চাচির নির্যাতন

মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আলাউদ্দিন আল রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এ অনুষ্ঠানটি মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এম. জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে অন্তত তিনটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট সময় ১১:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬