ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু Logo ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর Logo শাহজালালের মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকার বেশি, পাওয়া গেছে ১২ দেশের মুদ্রা Logo সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ Logo মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরশিয়া (আমেনা) নামে আট বছর বয়সী এক ইতালি প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আরশিয়া ইতালির নাগরিক। তার বাবা বাপ্পি ও মা জান্নাত (মৌসুমী) ইতালি প্রবাসী। তাদের দেশের বাসা ঢাকায়। সম্প্রতি তারা লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের নানা মোহাম্মদ ইলিয়াস আহমেদ (তালুকদার)-এর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার পর থেকে আরশিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার (১১ জুলাই) সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা বাড়ির পাশের বর্ষার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে আরশিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, রাতে শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬