ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

মাধবপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই ফুটফুটে নবজাতকের ঠাঁই হলো অটোরিকশাচালক জাবেদ আলীর ঘরে! বুকে জড়িয়ে কেঁদে ফেললেন দম্পতি!

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া পরিত্যক্ত নবজাতক কন্যাশিশুর স্থায়ী আশ্রয় মিলেছে এক নিঃসন্তান দম্পতির পরিবারে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির লালন-পালনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় অটোরিকশাচালক জাবেদ আলী ও তাঁর স্ত্রীকে।

এর আগে সোমবার (৬ জুলাই) ভোরে উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা। শিশুটির শরীরে ক্যানুলা লাগানো ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় শিশুটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরিচর্যায় শিশুটি সুস্থ হয়ে ওঠে।

নবজাতকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন। এরপর মঙ্গলবার মাধবপুর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়। আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে উত্তর শাহপুর (নোয়াপাড়া) এলাকার ভূমিহীন অটোরিকশাচালক জাবেদ আলী ও তাঁর স্ত্রীকে শিশুটির লালন-পালনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

শিশুটিকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত জাবেদ আলী বলেন, “এই নিষ্পাপ শিশুকে আমরা কখনো পর মনে করব না। নিজের সন্তানের মতোই ভালোবাসা, আদর-যত্ন ও শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করব।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, “শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়েই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আপাতত জাবেদ আলী দম্পতির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় সচেতন মহলের মতে, জাবেদ আলী একজন ভূমিহীন দিনমজুর হওয়ায় শিশুটির দীর্ঘমেয়াদি লালন-পালন, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল

error:

মাধবপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই ফুটফুটে নবজাতকের ঠাঁই হলো অটোরিকশাচালক জাবেদ আলীর ঘরে! বুকে জড়িয়ে কেঁদে ফেললেন দম্পতি!

আপডেট সময় ০৯:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬