ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ Logo সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী Logo বিজয়নগর সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ Logo লাখাইয়ে করাব গ্রামের আব্দুল গণি ডিসি রোড বেহাল, দুর্ভোগে এলাকাবাসী Logo লাখাইয়ে বসতঘরে সিঁদ কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দায়িত্ব পালনের সময় মাদকসেবনের অভিযোগে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।

জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালের উদ্যোগে গত ১ জুলাই ২০২৬ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকেই হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে দায়িত্ব পালনকালে পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে কাওসার (২৫)-কে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা জোরদারের ফলে হাসপাতালের সার্বিক পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তারা হাসপাতালসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

তবে আটক কাওসারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে

error:

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬