ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

মাধবপুরে বৃক্ষরোপণে অনন্য উদ্যোগ, জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের ৩০০ ফলদ গাছের চারা রোপণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২০নং জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির প্রথম দিনেই তিন শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

স্কাউট গ্রুপের উদ্যোগে উপজেলার খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও পূর্বচারাভাঙ্গা এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়। রোপিত চারাগুলোর মধ্যে ছিল উন্নত জাতের আম, কাঁঠাল, আমড়া, জাম, জলপাই, পেয়ারা ও পেঁপে।

শুধু চারা রোপণেই সীমাবদ্ধ থাকেননি স্কাউট সদস্যরা। প্রতিটি গাছের সুরক্ষার জন্য মজবুত বেড়া ও শক্ত খুঁটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অন্তত তিন বছর ধরে এসব চারার নিয়মিত পরিচর্যার আশ্বাসও দিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মো. ইসমাঈল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস মাস্টার, শিক্ষক মুফতি শরীফ উদ্দিন, শিক্ষক মুর্শেদ কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রুপ স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার সহকারী কমিশনার মোস্তাক আহাম্মদ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তারা কয়েক হাজার ফলদ বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা নিয়েছেন।

তিনি আরও জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৭নং জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খাসজমি ও খালের পাড়ে প্রায় ৬ হাজার ৮৫০টি ফলদ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করেছে স্কাউট গ্রুপটি। ইতোমধ্যে অনেক গাছ ফল দিতে শুরু করেছে।

এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় কয়েক হাজার তালবীজ ও খেজুর বীজ রোপণ করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের মতে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে স্কাউট গ্রুপের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

মাধবপুরে বৃক্ষরোপণে অনন্য উদ্যোগ, জগদীশপুর জে.সি হাইস্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের ৩০০ ফলদ গাছের চারা রোপণ

আপডেট সময় ০৮:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬