ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সীমান্তে বিএসএফের পুশইন বন্ধের দাবিতে মাধবপুরে বিক্ষোভ

মো. আইয়ুব খান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ভারতের সীমান্তে কথিত অবৈধ পুশইনের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে ওভারপাসের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মাধবপুর উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন ভূইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল হাসিম, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অবৈধ পুশইনের মাধ্যমে বাংলাদেশে লোকজন পাঠানোর চেষ্টা করছে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য অশনি সংকেত। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, সীমান্তে একতরফা আচরণ এবং আধিপত্যবাদী মনোভাব বন্ধ না হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা সরকারের প্রতি কূটনৈতিকভাবে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান এবং সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সীমান্তে পুশইন বন্ধ, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের পারস্পরিক সম্মান বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সীমান্তে বিএসএফের পুশইন বন্ধের দাবিতে মাধবপুরে বিক্ষোভ

আপডেট সময় ০৩:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬