
মাধবপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। তিনি নিজেকে জনগণের শাসক নয়, বরং প্রকৃত সেবক হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
হাজী সোলেমান বলেন, পৌরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণ এবং মাধবপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকায় পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পৌরসভার সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে তার অন্যতম অগ্রাধিকার। জনগণের আস্থা, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে মাধবপুর পৌরসভাকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তর করতে তিনি কাজ করতে চান।
একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ মাধবপুর গড়ে তুলতে দলমত নির্বিশেষে পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান।
বাংলার খবর ডেস্ক : 




















