
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে একটি কৃষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), হবিগঞ্জের আয়োজনে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কৃষক আঃ বাছির বদু মিয়ার মাঠে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ড. মাহমুদুল ইসলাম নজরুল। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং কৃষি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং কৃষি উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলার খবর ডেস্ক : 










