ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় — সৈয়দ মোঃ ফয়সল এমপি

মাধবপুর/চুনারুঘাট প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা গ্রাম থেকেই উন্নয়নের কাজ শুরু করতে চাই।”

তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। খাল খনন, কৃষি কার্ড, হেলথ কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে চুনারুঘাটে অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ফয়সল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সংসদ সদস্যরা গ্রামের মানুষের জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। চুনারুঘাট ও মাধবপুরের গ্রামাঞ্চল এবং চা-বাগান এলাকায় এখনো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও বিশুদ্ধ পানির নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে আমরা স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। কেউ দুর্নীতি করলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

সংসদ সদস্য বলেন, “দেশের মানুষ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে। সরকার কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সরকার বেশ কিছু দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।”

সভায় স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বক্তারা এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, সেক্রেটারি মীর সিরাজসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় — সৈয়দ মোঃ ফয়সল এমপি

আপডেট সময় ০৭:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬