ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিএনপি গণমানুষের দল এবং এ দল কৃষক, ব্যবসায়ী, শ্রমিকসহ সকল পেশাজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মাল্টিপারপাস শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাজারের অবকাঠামোগত উন্নয়ন হলে স্থানীয় ব্যবসায়ীরা আরও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, যা সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম এবং সাবেক ইউপি চেয়ারম্যান এস এম জাবেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ ক্ষেত্রে সরকার সহায়ক ভূমিকা পালন করলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি ব্যবসায়ীদের সৎ ও নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নোয়াপাড়া বাজারের অবকাঠামোগত উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

ব্যবসায়ী ও কৃষকদের কল্যাণে কাজ করছে বিএনপি: এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৯:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬