ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

তিন গ্রামের মানুষের গলার কাঁটা এক্তিয়ারপুর-শাহপুর সড়ক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর, মনিপুর ও শ্রীমতপুর—এই তিন গ্রামের হাজারো মানুষের জন্য একমাত্র ভরসা এক্তিয়ারপুর-শাহপুর সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা প্রায় দেড় কিলোমিটার সড়কটি এখন এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও পানিতে ডুবে যায়। শুকনো মৌসুমে ধুলার ঝড় ওঠে। কোথাও বড় বড় গর্ত, কোথাও স্থায়ী জলাবদ্ধতা—সব মিলিয়ে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় জীবন ঝুঁকিতে পড়ছে রোগীদের।

এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম বলেন, “বছরের পর বছর আমরা এই রাস্তায় দুর্ভোগ পোহাচ্ছি। একটু বৃষ্টি হলেই হাঁটা যায় না। অসুস্থ রোগী নিয়ে বের হতে গেলে বড় বিপদে পড়তে হয়।”

মনিপুর গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, “আমাদের ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। কাদা মাড়িয়ে যেতে হয়। অনেকবার বলেছি, কিন্তু কোনো ফল পাইনি।”

শ্রীমতপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, “কৃষিপণ্য বাজারে নিতে পারি না ঠিকমতো। অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়কের দুরাবস্থা তুলে ধরা হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। জনপ্রতিনিধিদের কাছ থেকে মিলছে কেবল আশ্বাস, বাস্তবায়ন নেই।

এ বিষয়ে ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, “রাস্তাটির বিষয়ে আমরা অবগত। ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।”

মাধবপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউন নবী জানান, “সড়কটি তালিকাভুক্ত রয়েছে। সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

তিন গ্রামের মানুষের গলার কাঁটা এক্তিয়ারপুর-শাহপুর সড়ক

আপডেট সময় ০৯:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬