ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানাধীন আফজলপুর গ্রামে অবস্থিত মন্দিরের পূজার সরঞ্জামাদি সংরক্ষণের টিনশেড ঘরে ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরের বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই হবিগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় তদন্ত শুরু হয়। পুলিশ সুপারের দিক-নির্দেশনায় তথ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়।

পরে মাধবপুর থানার ৩ নং বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মোঃ বোরহান উদ্দিন সোহাগ (৩৭)কে গ্রেফতার করা হয়। তিনি আফজলপুর গ্রামের মৃত জয়ানাল আবেদীন ওরফে তালেবরের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মন্দিরে অগ্নিসংযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরে মন্দিরে অগ্নিসংযোগ: পুলিশের তৎপরতায় মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি

আপডেট সময় ০২:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬