ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আন্দিউড়া ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোত্তাকিম চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোত্তাকিম চৌধুরী জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দিউড়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, স্বাবলম্বী ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।

সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

আন্দিউড়া ইউনিয়নবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী

আপডেট সময় ১১:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬