ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

রেড সেল ইন বাংলাদেশ-এর উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

“করবো মোরা রক্তদান, বাঁচবে রোগী ফিরবে প্রাণ”—এই স্লোগানকে ধারণ করে মানবসেবায় কাজ করে যাচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রেড সেল ইন বাংলাদেশ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের শতাধিক মানুষের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বস্ত্র বিতরণ কর্মসূচিতে সংগঠনের তরুণ সদস্যরা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে নতুন ঈদের পোশাক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ছায়েদ মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজ গোপাল সরকার, অর্থ সম্পাদক সাকিব খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ জানান, রেড সেল ইন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। প্রবাসী কমিটি ও সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারি। ঈদকে সামনে রেখে প্রায় ১০০ জন অসহায় মানুষের মাঝে নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই আয়োজন বাস্তবায়নে সংগঠনের প্রবাসী কমিটির সদস্যরা আর্থিকভাবে সহযোগিতা করেন।

প্রবাসী কমিটির সভাপতি আল আমিন খান রানা ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়া বলেন, রেড সেল ইন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারও গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র—শাড়ি ও লুঙ্গি—বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে প্রবাসী কমিটি পাশে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

রেড সেল ইন বাংলাদেশ-এর উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

আপডেট সময় ১২:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬