ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ

বানিয়াচং প্রতিনিধি:

‘যুদ্ধ নয় শান্তি চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীরা।

এ উপলক্ষে শিক্ষার্থীরা যুদ্ধবিরোধী পত্রে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে। কর্মসূচির মাধ্যমে তারা বিশ্বব্যাপী মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানায়।

গণস্বাক্ষর কর্মসূচির সময় স্কুলটির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শিশুরা ফুলের মতো কোমল। কোনো পরিস্থিতিতেই শিশুদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। সব ধরনের যুদ্ধে নারী ও শিশুদের ওপর এমন সহিংসতা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের জন্য বিশ্বকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। বিশ্বকে বারুদমুক্ত ঘোষণা দিয়ে শিশুদের জন্য একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণস্বাক্ষর কর্মসূচিতে হবিগঞ্জ ইকরা বাংলাদেশের শিক্ষকবৃন্দও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার ও সুইটি আক্তার।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

error:

হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ

আপডেট সময় ০৯:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬